ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাটোরে স্বতন্ত্র প্রার্থী টিপুকে ১০ হাজার টাকা জরিমানা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার কড়ইতলায় এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী টিপু। ওই সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু রঞ্জিত কুমার সরকার ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য প্রদান করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন। ঘটনার সত্যতা পাওয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার মর্মে প্রার্থীর কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাটোরে স্বতন্ত্র প্রার্থী টিপুকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬