ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নির্বাচনী প্রচারে আজ কুমিল্লায় তারেক রহমান: প্রস্তুত ডিগবাজি মাঠ, তিন জনসভায় দেবেন ভাষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ কুমিল্লায় তিনটি পৃথক জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে শুয়াগাজীর ঐতিহাসিক ডিগবাজি মাঠের জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশাল প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চট্টগ্রাম থেকে ফেনী হয়ে কুমিল্লায় পৌঁছাবেন তারেক রহমান। সফরের প্রথম কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় তিনি চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি কুমিল্লার সর্ববৃহৎ জনসভাস্থল হিসেবে পরিচিত শুয়াগাজীর ডিগবাজি মাঠে উপস্থিত হবেন। সেখানে জনসভা শেষে দাউদকান্দিতে আরও একটি পথসভায় বক্তব্য দিয়ে নারায়ণগঞ্জ হয়ে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লার বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ও মোড় ব্যানার, ফেস্টুন এবং তোরণে ছেয়ে গেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানকে সরাসরি দেখার ও তাঁর কথা শোনার সুযোগ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, তারেক রহমানের এই সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে তারা ধারণা করছেন। ইতোমধ্যে শনিবার রাত থেকেই অনেক নেতাকর্মী দূর-দূরান্ত থেকে এসে জনসভাস্থলে অবস্থান নিতে শুরু করেছেন।

এদিকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলার সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই আয়োজন সম্পর্কে বলেন, ডিগবাজি মাঠের এই সমাবেশ কুমিল্লার রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ জনসভায় পরিণত হতে যাচ্ছে। এই জনসভা থেকেই আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নির্বাচনী দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারে আজ কুমিল্লায় তারেক রহমান: প্রস্তুত ডিগবাজি মাঠ, তিন জনসভায় দেবেন ভাষণ

আপডেট সময় : ১১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬