ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

খুলনার আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুনের আরও ২ আসামি গ্রেপ্তার

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। শনিবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আইচগাতি এলাকার ইমরান মুন্সির ছেলে মো. রেজাউল মুন্সী হৃদয় (২৪) ও একই এলাকার সাহাবুদ্দিন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন (২২)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, রূপসার সেনেরবাজার এলাকার জনৈক পলাশের বাড়িতে একদল সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সশস্ত্র আক্রমণের চেষ্টা করলে র‍্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় গ্রেপ্তার এড়াতে আসামিরা ঘরের টিন খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং র‍্যাবের হাতে ধরা পড়ে।

র‍্যাব-৬-এর কর্মকর্তা মেজর মো. নাজমুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে এই নৃশংস ঘটনায় হৃদয় ও নয়নের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। ফুটেজে দেখা যায়, ভুক্তভোগীদের ওপর গুলিবর্ষণের পর হৃদয় ও নয়ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালত গেটের সামনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন রাজন ও হাসিব। এই জোড়া খুনের ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর এই মামলার অন্যতম প্রধান আসামি মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। সেই ধারাবাহিকতায় এবার আরও দুই মূল হোতাকে আইনের আওতায় আনা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনার আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুনের আরও ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬