ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাদক ও অস্ত্রসহ বরিশালে যুবলীগ নেতা ও আরও একজন গ্রেপ্তার

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় একাধিক মামলার আসামি রায়হান ফকির (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা, ১৮০ রাউন্ড এয়ারগানের গুলি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান গৌরনদী পৌর যুবলীগের সদস্য এবং কসবা গ্রামের নিজাম ফকিরের ছেলে বলে জানা গেছে।

অন্যদিকে, আগৈলঝাড়ার রত্নপুরে গত শনিবার রাতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে মিরাজ হোসেন (২২) নামের অপর এক যুবককে আটক করে। তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

মাদক ও অস্ত্রসহ বরিশালে যুবলীগ নেতা ও আরও একজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬