ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কর্মজীবী নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সান্ধ্য বাস চালুর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ঢাকা: কর্মজীবী নারীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার গঠিত হলে সান্ধ্য বাস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই আশ্বাস দেন। শফিকুর রহমান বলেন, বর্তমানে নারীরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত – নিরাপত্তা এবং সম্মান। তিনি প্রতিশ্রুতি দেন যে, ঘরে, কর্মস্থলে এবং চলাচলের সময় – এই তিন ক্ষেত্রেই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

জামায়াত আমির আরও বলেন, কোনো প্রকার হয়রানি বা হেনস্তার শিকার হতে হবে না নারীদের। বিশেষ করে ব্যস্ত সময়ে, বড় শহরগুলোতে, বিশেষ করে রাজধানীতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষ সান্ধ্য বাস সার্ভিস চালু করা হবে। তিনি বলেন, পুরুষরা নিজস্ব যান ব্যবহার করতে পারলেও, নারীদের যেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন যে, সরকারি ডাবল ডেকার বাসের নিচ তলা নারীদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে তারা সহজে যাতায়াত করতে পারেন। পুরুষদের প্রয়োজনে উপরের তলায় যাতায়াত করতে হবে। তিনি বলেন, নারীদের মর্যাদা রক্ষা করা তাদের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

শফিকুর রহমান জোর দিয়ে বলেন যে, একটি পরিবার যেমন নারী-পুরুষের সমন্বয়ে গঠিত, তেমনি একটি দেশ ও সমাজও নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে সমৃদ্ধি লাভ করে। সমাজের এক অংশকে বাদ দিয়ে অন্য অংশকে নিয়ে দেশ এগিয়ে যেতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, যদি ইসলামের নবী (সা.) নারীদের ঝুঁকিপূর্ণ যুদ্ধেও অংশগ্রহণ করিয়ে থাকেন, তবে কেন তাদের সামাজিক সেবা বা কর্মক্ষেত্র থেকে বঞ্চিত করা হবে? যুদ্ধবিগ্রহের চেয়ে কঠিন কাজ আর নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া শুরু ২৮ এপ্রিল

কর্মজীবী নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সান্ধ্য বাস চালুর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

আপডেট সময় : ১১:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬