ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন নারীর মনোনয়ন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন কৃতি কন্যা মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি ও নাদিয়া পাঠান পাপন এবং জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। তাদের এই মনোনয়ন এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়ন পাওয়া সানজিদা ইসলাম তুলি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক হিসেবে মানবাধিকার রক্ষায় দীর্ঘ সময় ধরে কাজ করছেন। নাদিয়া পাঠান পাপন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বর্তমানে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রিধারী মারদিয়া মমতাজ বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাদের এই রাজনৈতিক ও পেশাগত অর্জন ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য এক নতুন প্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ব্রাহ্মণবাড়িয়ার তিন নারীর মনোনয়ন

আপডেট সময় : ০৩:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬