ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া শুরু ২৮ এপ্রিল

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের প্রক্রিয়া আগামী ২৮ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হবে এবং ২৭ মে, ২০২৬ পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পদের নাম: এএসআই (নিরস্ত্র)। এই পদের জন্য আবেদনকারীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায়ও একই জিপিএ থাকতে হবে। এছাড়া, কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে, পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

আবেদনকারীদের বয়স ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই পদে অবিবাহিত প্রার্থীদের আবেদন করতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি মোতাবেক প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার পর, যোগ্য প্রার্থীরা একটি User ID পাবেন। এই User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস (SMS) পাঠাতে হবে। প্রথম এসএমএস-এ ‘ASI User ID’ লিখে ১৬২২২ নম্বরে এবং দ্বিতীয় এসএমএস-এ ‘ASI YesPIN Number’ লিখে একই নম্বরে পাঠাতে হবে।

আবেদন শুরু হবে ২৮ এপ্রিল, ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৭ মে, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীদের পূর্বধলা সফর

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া শুরু ২৮ এপ্রিল

আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬