ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা: ১৮ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ

আজ মঙ্গলবার থেকে দেশজুড়ে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনায় রেখে সকাল ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটার অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাইবার অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রশ্নফাঁস বা জালিয়াতির মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা: ১৮ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬