উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান (২৩)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দালালের প্রলোভনে পড়ে তিনি জড়িয়ে পড়েন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায়। শেষ পর্যন্ত ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এই তরুণ। ঘটনার সপ্তাহখানেক পর বিষয়টি নিশ্চিত হয়েছে তার পরিবারের কাছে।
মৌলভীবাজার সদর উপজেলার সম্পদপুর গ্রামের বাসিন্দা মুহিবুর এইচএসসি পাস করার পর উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়লে এক দালালের প্ররোচনায় তিনি রাশিয়া যান। দালালেরা তাকে প্রলোভন দেখায় যে, যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতনের পাশাপাশি মিলবে রাশিয়ার নাগরিকত্ব। সেই ফাঁদে পা দিয়েই সম্মুখযুদ্ধে যোগ দিতে হয় তাকে। শেষ পর্যন্ত একটি বাংকারে অবস্থানকালে ড্রোন হামলায় তার মৃত্যু হয়।
রিপোর্টারের নাম 





















