ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নির্বাচনী প্রচারণায় হামলা: এবি পার্টি কর্মীর মাথা ফাটালো বিএনপি কর্মীরা

বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ আমার পার্টির (এবি পার্টি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্টিকার লাগানোর সময় দলটির এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে, যার ফলে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের জোট প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত কর্মীর নাম জুনায়েদ। তাকে গুরুতর অবস্থায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং বাংলাদেশ আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রতীক ‘ঈগল’-এর স্টিকার লাগাতে দলের কর্মী-সমর্থকরা কাজ করছিলেন। এ সময় মো. স্বাধীব ও মো. রনি নামের দুই ব্যক্তি, যারা আপন দুই ভাই বলে জানা গেছে, তাদের স্টিকার লাগাতে বাধা দেন।

প্রাথমিকভাবে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছালে তারা জুনায়েদের ওপর অতর্কিত হামলা চালান। অভিযোগ রয়েছে, হামলার সময় ইট দিয়ে আঘাত করা হলে জুনায়েদের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকদের মতে, আহতের অবস্থা গুরুতর।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ আমার পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, “ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে স্কুল বোমা হামলা: ট্রাম্পের নিশানায় ইরান, কুর্দিদের প্রবেশে অনীহা

নির্বাচনী প্রচারণায় হামলা: এবি পার্টি কর্মীর মাথা ফাটালো বিএনপি কর্মীরা

আপডেট সময় : ১১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬