ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

রংপুর-৪ এর উন্নয়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার আখতারের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন নির্বাচিত হলে জনগণের সার্বিক কল্যাণ ও এলাকার উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। গত রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মাটির জুম্মা এলাকায় এক নির্বাচনি উঠান বৈঠকে স্থানীয় জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকে আখতার হোসেন এলাকাবাসীর সঙ্গে স্থানীয় সমস্যা, উন্নয়নমূলক উদ্যোগ এবং জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উদ্বেগ জানান।

এলাকাবাসীর উদ্বেগের জবাবে আখতার হোসেন তাদের আশ্বস্ত করে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি জনগণের সার্বিক মঙ্গল ও এলাকার বহুমুখী উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে এবং এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখাই তার প্রধান লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালের আগে আত্মবিশ্বাসী সূর্যকুমার: চাপ সামলাতে প্রস্তুত ভারত

রংপুর-৪ এর উন্নয়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার আখতারের

আপডেট সময় : ১০:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬