ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

রাজৈরে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় বিষাক্ত দেশি মদ পান করে অনিমেষ বালা (২১) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কদমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত অনিমেষের বাড়ি পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শ্রীফলদি গ্রামে। তার বাবার নাম অসীম বালা। জানা যায়, সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার অনিমেষ কদমবাড়ী এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে গনেশ পাগল সেবাশ্রমের মাঠে বসে অনিমেষ তার বন্ধুদের সঙ্গে দেশীয় পদ্ধতিতে তৈরি চোলাই মদ পান করে। মদ্যপানের একপর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গীরা তাকে কদমবাড়ী বাজারের মানিকের ভ্যান গ্যারেজে নিয়ে শুইয়ে রাখে।

সারাদিন অবস্থার কোনো উন্নতি না হওয়ায় শনিবার রাতে অনিমেষকে স্থানীয় স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, কদমবাড়ী এলাকায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও পাচু নামের এক ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তাদের অভিযোগ, এই এলাকায় অবাধে দেশি মদ তৈরি ও বিক্রি হয়, যা পান করতে দূর-দূরান্ত থেকেও মানুষ আসে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশি মদ পান করে এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালের আগে আত্মবিশ্বাসী সূর্যকুমার: চাপ সামলাতে প্রস্তুত ভারত

রাজৈরে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬