ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যা: সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের ছবি, তদন্তে পুলিশ

নরসিংদী শহরের পুলিশ লাইন এলাকায় একটি গাড়ি ওয়ার্কশপের ভেতরে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইন এলাকার মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ওয়ার্কশপের ভেতরে পেট্রল ও মবিল মজুত থাকায় মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত চঞ্চল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছে। এ বিষয়ে দোকান মালিক মো. রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, অগ্নিদগ্ধ ও অঙ্গার অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনালের আগে আত্মবিশ্বাসী সূর্যকুমার: চাপ সামলাতে প্রস্তুত ভারত

নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যা: সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের ছবি, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬