ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কঠোর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে তারেক রহমানের জনসভাস্থল থেকে ১৮ মাইক ও তার চুরি

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। তবে সেই কঠোর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করেই জনসভাস্থল থেকে ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি হয়ে গেছে। এ ঘটনায় রোববার সকালে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাউন্ড সিস্টেমের মালিক।

শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠের আশেপাশে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে রোববার বিকেলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

জানা যায়, তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠে পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়। এছাড়া, সব ধরনের অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এত কড়া পাহারার মধ্যেও চুরির ঘটনা ঘটায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, তিনি এই জনসভার জন্য প্রায় ২০০টি মাইক সরবরাহ করেছিলেন। এর মধ্যে ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি হয়ে যায়। তিনি বলেন, ‘শনিবার রাতে আমরা মাইকগুলো বিভিন্ন স্থানে লাগিয়ে চলে যাই। মাইক পাহারা দেওয়ার জন্য দুজনকে নিয়োগ করা হয়েছিল।’ রোববার সকালে জনসভা শুরুর আগে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। এরপরই কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তবে এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে দ্রুত: নির্বাচন কমিশন

কঠোর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে তারেক রহমানের জনসভাস্থল থেকে ১৮ মাইক ও তার চুরি

আপডেট সময় : ১০:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬