ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফরিদপুর-৪ আসনে সংসদ প্রার্থীর পাশে ৯ ভাই: ঐক্যবদ্ধ প্রচারণায় নতুন দৃষ্টান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ (ভাঙা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচার নজর কেড়েছে এলাকাবাসীর। এ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তার আপন ৯ ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সরাসরি গণসংযোগে নেমেছেন, যা নির্বাচনী মাঠে এক ভিন্নমাত্রার আলোচনার জন্ম দিয়েছে।

মুজাহিদ বেগ একজন সফল স্থপতি হিসেবে পরিচিত। একই সাথে তিনি সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি আনোয়ারা মান্নান বেগ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত। ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর অনূর্ধ্ব-১৭ জাতীয় লিগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাধারণ ভোটাররা বলছেন, সাধারণত আপন দুই ভাইকে ভিন্ন দল বা একই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দেখা গেলেও, কোনো প্রার্থীর পক্ষে কর্মস্থল ছেড়ে পুরো পরিবারকে এভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে খুব কমই দেখা যায়। শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই বৃহৎ পরিবারের সম্মিলিত অংশগ্রহণ নির্বাচনী পরিবেশে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।

মুজাহিদ বেগের প্রচারণায় অংশ নিচ্ছেন তার বড় ভাই দেশের স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডা. মহাসিন বেগ, স্থপতি মো. মুজিবুর রহমান বেগ, প্রকৌশলী মোহাম্মদ জাফর বেগ, ব্যবসায়ী মহব্বত জান বেগ, মো. ইলিয়াস বেগ, মো. জাহিদ হাসান বেগ এবং কনিষ্ঠ ভাই খ্যাতনামা ওরাল সার্জন ডা. রফিকুল সালেহীন বেগসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

স্থানীয়দের পর্যবেক্ষণে, ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের এই সুবিশাল ও ঐক্যবদ্ধ পারিবারিক প্রচার স্থানীয় রাজনীতিতে একটি নতুন এবং অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে দ্রুত: নির্বাচন কমিশন

ফরিদপুর-৪ আসনে সংসদ প্রার্থীর পাশে ৯ ভাই: ঐক্যবদ্ধ প্রচারণায় নতুন দৃষ্টান্ত

আপডেট সময় : ১০:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬