ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ বাদ: আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের তীব্র প্রতিবাদ, বর্জনের ইঙ্গিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দেওয়ার আইসিসির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এই সিদ্ধান্তকে ‘অবিচার’ ও ‘দ্বিমুখী নীতি’ আখ্যা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের কথা বিবেচনা করছে দেশটি।

পিসিবি সভাপতি মহসিন নাকভি এক বিবৃতিতে জানিয়েছেন, আইসিসির এমন সিদ্ধান্ত সম্পূর্ণ অবিচারমূলক এবং এটি তাদের দ্বিমুখী নীতির প্রমাণ। এর প্রতিবাদে বিশ্বকাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে কি না, তা নিয়ে বোর্ডের অভ্যন্তরে আলোচনা চলছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলবেন পিসিবি সভাপতি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত রবিবার পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন মহসিন নাকভি। বৈঠকে ক্রিকেটাররা বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে পিসিবির নীতিগত অবস্থানকে সমর্থন জানিয়েছেন এবং বোর্ড যে সিদ্ধান্ত নেবে, তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মহসিন নাকভির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পরই চূড়ান্ত হবে, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জন করবে, নাকি বৈশ্বিক এই আসরে অংশগ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

বাংলাদেশের বিশ্বকাপ বাদ: আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের তীব্র প্রতিবাদ, বর্জনের ইঙ্গিত

আপডেট সময় : ১০:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬