ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের অঙ্গীকার, কূটনীতিকদের আশ্বস্ত করলেন সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা চালিয়ে যাবে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রবিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ক এক ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

নির্বাচন কমিশন আয়োজিত এই বিশেষ বৈঠকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের সুযোগ, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের বিস্তারিত অবহিত করা হয়।

বৈঠকে সিইসি জানান, বিদেশি কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে কূটনীতিকদের জানানো হয়েছে। কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করে তারা জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে তারা নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল।

সিইসি আরও বলেন, কূটনীতিকরা নির্বাচন কমিশনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাদের সকল কর্মকাণ্ড স্বচ্ছভাবে তুলে ধরা হয়েছে। তারা স্পষ্ট বার্তা পেয়েছেন যে, একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে কমিশন বদ্ধপরিকর।

সার্বিক প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কে কূটনীতিকদের প্রশ্নের উত্তরে সিইসি জানান, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন কমিশনের সার্বিক কর্মকাণ্ডে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সকাল দশটা থেকে শুরু হওয়া এই ব্রিফিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের অঙ্গীকার, কূটনীতিকদের আশ্বস্ত করলেন সিইসি

আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬