ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ডলারের উর্ধ্বগতিই পণ্যের দাম বৃদ্ধির মূল কারণ, ট্যারিফ নয়: এনবিআর চেয়ারম্যান

আমদানিকৃত পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে ট্যারিফ বা শুল্ক বৃদ্ধি কোনো কারণ নয়, বরং মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধিই এর প্রধান কারণ বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি জানান, গত দেড় বছরে ফল আমদানির ক্ষেত্রে শুল্কহার বাড়ানো হয়নি, বরং কমানো হয়েছে। এমনকি উৎসে করের হারও হ্রাস করা হয়েছে।

রবিবার রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল ২৬ জানুয়ারি বিশ্ব কাস্টমস দিবস পালিত হবে।

এনবিআর চেয়ারম্যান ব্যাখ্যা করেন যে, ডলারের মূল্যবৃদ্ধির কারণেই আমদানিকৃত পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। দুই বছর আগে যেখানে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮০ টাকা, বর্তমানে তা ১২৫-১২৬ টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে আমদানি পণ্যের দামে।

তিনি আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করেনি। বরং চাল, ডাল, ভোজ্যতেলসহ অত্যাবশ্যকীয় পণ্যের শুল্কহার হ্রাস করা হয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সরকারের রাজস্ব আদায়ের বিষয়টি গৌণ হিসেবে বিবেচিত হয়েছে। দেশের স্বার্থে সরকারের নীতি নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ীই কাজ চলছে।

আবদুর রহমান খান স্পষ্ট করেন যে, ট্যারিফ বাড়িয়ে রাজস্ব আদায়ের কোনো পরিকল্পনা সরকারের নেই এবং সেই অনুযায়ী কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। তবে, দেশীয় শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে যেটুকু শুল্ক বৃদ্ধি করা হয়, তা কেবল নীতিগত কারণেই হয়ে থাকে। বর্তমানে বিশ্বব্যাপী কাস্টমস ও রাজস্ব আদায়ের বড় খাত হিসেবে বিবেচিত হচ্ছে না। কাস্টমসের মূল লক্ষ্য হলো বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ এবং অবৈধ বাণিজ্য ও পাচার প্রতিরোধ করা।

রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে হলে আয়কর ও ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং এই লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

ডলারের উর্ধ্বগতিই পণ্যের দাম বৃদ্ধির মূল কারণ, ট্যারিফ নয়: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬