ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

অবৈধ অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশি আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ২১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাংগা, কুমিল্লাপাড়া এবং খোসালপুর বর্ডার আউটপোস্টের (বিওপি) টহল দল পৃথক অভিযানে এই ব্যক্তিদের আটক করে। এদের মধ্যে আটজন পুরুষ, সাতজন নারী এবং ছয়টি শিশু রয়েছে। আটকদের অধিকাংশই ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

একই দিনে, রাজাপুর এবং কুমিল্লাপাড়া বিওপির আওতাধীন এলাকায় পরিচালিত আরও দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল মাদক সিরাপ এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী (যেমন – হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন) উদ্ধার করা হয়।

আটককৃত ২১ জন বাংলাদেশি নাগরিক এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষায় তাদের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

অবৈধ অনুপ্রবেশকালে ২১ বাংলাদেশি আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬