ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ভালুকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর উদ্বেগ, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক) তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা, হয়রানি এবং নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গতকাল (২৪ জানুয়ারি) ভালুকায় তাঁর ব্যক্তিগত নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগগুলো তুলে ধরেন। মুহাম্মদ মোর্শেদ আলম জানান, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকেই ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।

তিনি অভিযোগ করেন, মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকায় নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। এছাড়াও ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে হামলার ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উথুরা ও রাজৈ ইউনিয়নের বিভিন্ন স্থানেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

স্বতন্ত্র এই প্রার্থী আরও অভিযোগ করেন যে, তাঁর কর্মী-সমর্থকদের নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে বাধা দেওয়া হচ্ছে। প্রচারণার কাজে ব্যবহৃত মাইক এবং অটোরিকশা বন্ধ করে দিয়ে এক ধরনের ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মুহাম্মদ মোর্শেদ আলমের মতে, এসব ঘটনায় ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, “নির্বাচনের পরিবেশ যদি সুষ্ঠু না থাকে, তাহলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।”

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, ছারুয়ার জাহান এমরান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, সিরাজুল ইসলাম ঢালী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বিএনপি কার্যালয়ে হামলা: গুলিবিদ্ধ এক চা বিক্রেতা, এলাকায় উত্তেজনা

ভালুকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর উদ্বেগ, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬