ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

নেত্রকোণা-৪: বাবরকে হারাতে মরিয়া ১০ দলীয় জোট, জমে উঠেছে নির্বাচনী লড়াই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। হাওরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের (বিএনপি মনোনীত, প্রতীক ধানের শীষ) বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ১০ দলীয় জোট। জোটের প্রার্থী আল হেলাল তালুকদার (প্রতীক দাঁড়িপাল্লা) ও তার কর্মীরা বাবরকে পরাজিত করে বিজয়ী হতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।

হাওরের তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসনটি এবার এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে। ১০ দলীয় জোটের কর্মীরা তাদের মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদারের পক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাওরের গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় অবিরাম ছুটে চলেছেন। বিশেষ করে মদন উপজেলার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং জোটের বার্তা পৌঁছে দিচ্ছেন। গত শনিবার (২৪ জানুয়ারি) দিনভর মদন উপজেলায় ব্যাপক গণসংযোগ চালান আল হেলাল তালুকদার ও তার জোটের কর্মীরা। জামায়াতে ইসলামী ও তার জোট এই আসনে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, এই আসনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বসে নেই বিএনপির হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবরও। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে তিনি নিজেও যেমন নিয়মিত মাঠে থাকছেন, তেমনি তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর পক্ষে ভোট চাইছেন। উভয় পক্ষই আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে লড়ছে, যার ফলে হাওরের এই নির্বাচনী এলাকা এখন উৎসবমুখর এক প্রচারণার কেন্দ্রে পরিণত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে প্রতিরক্ষা মিসাইলের আঘাতে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

নেত্রকোণা-৪: বাবরকে হারাতে মরিয়া ১০ দলীয় জোট, জমে উঠেছে নির্বাচনী লড়াই

আপডেট সময় : ০১:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬