ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নিখোঁজের ৮দিন পর কলেজ ছাত্রের লাশ মিলল ট্যাংকিতে, আটক ১

লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ফজলে রাব্বি (২১) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখের বাড়ীর এক প্রবাসীর ফাঁকা ঘরের টয়েলেটের ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রাব্বি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসে। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। শনিবার চন্দ্রপবাহবাঘ গ্রামের শেখের বাড়ির ট্যাংকির ভেতর থেকে গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়রা সেখানে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, আমার ভাতিজা রাব্বি ৮ দিন নিখোঁজ ছিল। স্থানীয়রা গন্ধ পেয়ে ও ঘটনাস্থলে মাছি উড়তে দেখে আমাদেরকে খবর দেয়। পরে আমরা এসে ঘটনাস্থলে এসে ফাঁকা বাড়ির ট্যাংকির ভেতর রাব্বির লাশ দেখতে পাই।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনাস্থল থেকে শাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল উদ্ধারসহ মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

নিখোঁজের ৮দিন পর কলেজ ছাত্রের লাশ মিলল ট্যাংকিতে, আটক ১

আপডেট সময় : ১১:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬