ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টেনিস ইতিহাসে জোকোভিচের অনন্য মাইলফলক: গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম জয়

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন নোভাক জোকোভিচ। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ৪০০টি ম্যাচ জয়ের এক অভাবনীয় কীর্তি গড়েছেন এই সার্বিয়ান মহাতারকা। এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার পথেই তিনি নিশ্চিত করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড।

শনিবার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় পুরুষ এককের তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে সরাসরি সেটে পরাজিত করেন ২৪টি মেজর ট্রফির মালিক জোকোভিচ। ২ ঘণ্টা ৪৪ মিনিটের এই লড়াইয়ে জোকোভিচের পক্ষে ফল ছিল ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেম। ম্যাচের প্রথম দুই সেটে দাপট দেখালেও তৃতীয় সেটে ডাচ প্রতিপক্ষের প্রবল প্রতিরোধের মুখে পড়েন জোকোভিচ। লড়াই টাইব্রেকারে গড়ালে শেষ পর্যন্ত নিজের অভিজ্ঞতা ও কৌশলে জয় ছিনিয়ে নেন বর্তমান চ্যাম্পিয়ন।

৩৮ বছর বয়সী জোকোভিচ এবারের আসরে টিকে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। মেলবোর্নে ১০ বারের এই শিরোপাজয়ী তারকা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবেন ইয়াকুব মেনসিকের।

এদিকে দিনের অন্য ম্যাচে অঘটন ঘটেছে মেলবোর্ন পার্কে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন অভিজ্ঞ সুইস তারকা স্তান ওয়ারিঙ্কা। যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজের কাছে ৬-৭, ৬-২, ৪-৬ ও ৪-৬ গেমে হেরে আসর থেকে ছিটকে যান তিনি। তবে দাপুটে জয় পেয়েছেন ইতালিয়ান দ্বিতীয় বাছাই জানিক সিনার। মার্কিন প্রতিপক্ষ ইলিয়ট স্পিজ্জিরিকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে সিনারকে লড়তে হবে স্বদেশি লুসিয়ানো দারদেরির বিপক্ষে। অন্যদিকে নরওয়ের ক্যাসপার রুডের কাছে হেরে বিদায় নিয়েছেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচ।

মেয়েদের এককে বড় চমক হয়ে এসেছে নাওমি ওসাকার বিদায়। চোট বা অন্য কোনো কারণে কোর্টে নামতে না পারায় তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ ম্যাডিসন ইংলিস ওয়াকওভার পেয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন। পরের রাউন্ডে ইংলিসকে লড়তে হবে শীর্ষ বাছাই পোলিশ তারকা ইগা সোয়াটেকের বিপক্ষে। সোয়াটেক তার ম্যাচে রুশ প্রতিপক্ষ আনা ক্যালিস্কায়াকে হারিয়ে দাপট ধরে রেখেছেন। এ ছাড়া জয় পেয়েছেন দুই মার্কিন তারকা ম্যাডিসন কিস ও জেসিকা পেগুলা। কিস হারিয়েছেন ক্যারোলিনা প্লিসকোভাকে এবং পেগুলা জয় পেয়েছেন অকসানা সেলেখমেতেভার বিপক্ষে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

টেনিস ইতিহাসে জোকোভিচের অনন্য মাইলফলক: গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম জয়

আপডেট সময় : ১০:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬