ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফেনীতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ

ফেনীতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। বুধবার বিকালে সংগঠনটির নেতাকর্মীরা অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানান।

জানা যায়, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ফেনী শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ট্রাংক রোডের দোয়েল চত্বর হয়ে মডেল থানা এলাকা প্রদক্ষিণ করে। পরে এটি শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা ও শহর শাখা ছাত্রশিবিরের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা শাকসু নির্বাচন স্থগিতের তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ে এই নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই এই নির্বাচন স্থগিত রাখা অযৌক্তিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে অবরোধ না তুললে সৌদি আরামকোতে হামলার হুঁশিয়ারি হুথিদের

ফেনীতে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় : ১০:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬