ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ইরানে ‘বৃহত্তর’ সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প: মার্কিন সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ইরানের বিরুদ্ধে ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বড়’ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার মতে, তেহরান এখনো যথেষ্ট ভোগান্তির শিকার হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি একটি বড় ধরনের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।”

তবে তিনি স্বীকার করেন যে, এমন একটি সিদ্ধান্তের ব্যাপক পরিণতি হতে পারে। একই সঙ্গে তিনি জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করেননি।

ইসরাইলের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি বললে ইসরাইল দুই মিনিটের মধ্যেই এতে যোগ দেবে। তবে আমাদের কারও প্রয়োজন নেই।” তিনি আরও যোগ করেন, ইসরাইল হামলায় অংশ নিলে এরও পরিণতি হবে, যা পর্যবেক্ষকদের মতে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ইঙ্গিত বহন করে।

এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তারা আলোচনায় আগ্রহী, তবে তারা এখনো কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন। ট্রাম্পের এই চাঞ্চল্যকর বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ইরানে ‘বৃহত্তর’ সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প: মার্কিন সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর দাবি

আপডেট সময় : ১০:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬