ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সৌদিতে ওমরাহ পালনে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় পরিবারের বাবা ও বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, ওমরাহ হজ পালনের জন্য রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। পেছনের দিক থেকে একটি বড় গাড়ির সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বোন, ভগ্নিপতি এবং তাদের তিন সন্তানসহ পাঁচজন ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এই দুর্ঘটনায় প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সৌদিতে ওমরাহ পালনে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ১০:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬