দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ মূল্য। বাজুসের এক বিজ্ঞপ্তিতে গত বুধবার (২১ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়, যা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৩৮৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৮৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ৭২ হাজার ১৬০ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আড়াই লাখ টাকার মাইলফলক অতিক্রম করল।
রিপোর্টারের নাম 

























