বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে তিনি সিলেটের উদ্দেশে রওয়ান হবেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
এদিন দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর আড়াইটার দিকে ঘটিকা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
বিকাল ৪টার দিকে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান, সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান, রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। রাত ১০টার দিকে ঢাকায় ফিরবেন তিনি।
জনসভায় যোগ দেয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপি। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।
রিপোর্টারের নাম 
























