সংগঠনের প্রতি দায়িত্ব অবহেলার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার ১৫ জন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে দুজন যুগ্ম আহ্বায়ক এবং ১৩ জন সদস্য রয়েছেন।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির বার্তাপ্রেরক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই অব্যাহতি কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
পদ হারানো নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ইয়ামিন রহমান ও হান্নান মিয়া। এছাড়া সদস্য পদে থাকা বুলবুল আহমেদ, হাসিব চৌধুরী, রাতিকুল ইসলাম, আরিফুল বাবু, শাওন খন্দকার, সাজ্জিদ হোসেন, রাশিকুল ইসলাম সাহিল, মঞ্জুরুল ইসলাম সুজন, সজীব মিয়া, মোহাম্মদ রিয়াদ আহম্মেদ, মাসুদ রানা অনিক, তনয় শরীফ এবং আশরাফুল ইসলাম অশ্রুও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
রিপোর্টারের নাম 
























