ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সিলেটে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রচারে ‘ভোটের রিকশা’র যাত্রা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ভোটের রিকশা’ শীর্ষক প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামক এই ব্যতিক্রমী ও আইকনিক প্রচার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ থেকে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা এবং ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে এই প্রচারণা একযোগে ছড়িয়ে পড়বে।

তিনি আরও উল্লেখ করেন, এই প্রচারণার মূল লক্ষ্য হলো গণভোটের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা। ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের প্রভাব ও ফলাফল সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিত জানানো হবে, যাতে তারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এবারের নির্বাচনে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি, কারণ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মূলত জনগণের মতামতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতেই এই গণভোটের আয়োজন।

জেলা তথ্য অফিস সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ‘ভোটের রিকশা’র এই প্রচারণা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সুসজ্জিত রিকশার মাধ্যমে প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রচারে ‘ভোটের রিকশা’র যাত্রা শুরু

আপডেট সময় : ১১:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬