ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী: কর্মসংস্থান ও আর্থিক সহায়তা প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দুটি শহীদ পরিবারের সদস্যের কর্মসংস্থান হয়েছে এবং আরও চারটি পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হলে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। তার এই সুপারিশের ভিত্তিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে দুজন জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান জানানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতিমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন। অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম যোগদান করেছেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ শাহ এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রতিমন্ত্রীর নির্দেশনা ও সুপারিশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একটি মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা ‘৭১-কে যেমন ধারণ করি, ঠিক তেমন ‘২৪-কেও ধারণ করি। সেই জায়গা থেকে আমি শপথ গ্রহণের পর সরকারিভাবে যে সম্মানী (বেতন) পাই, তা থেকে জেলার ছয়টি জুলাই যোদ্ধা পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেই এবং দুটি পরিবারের দুজন সদস্যের কর্মসংস্থান করেছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডিএফ ঋণের মেয়াদ বাড়লো ২৭০ দিন, নতুন নীতিমালা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক

জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী: কর্মসংস্থান ও আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৭:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬