ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, এলাকায় চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে প্রাণ গেল দু’জনের। মঙ্গলবার বিকেলে উপজেলার সলুয়া কলেজের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৫) এবং আব্দুল আলিম পলাশ (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও আব্দুল আলিম পলাশের মধ্যে প্রায় দুই বছর ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মঙ্গলবার বিকেলে সলুয়া কলেজের সামনে রফিকুল ইসলাম একা দাঁড়িয়ে থাকা অবস্থায় পলাশ ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। রফিকুলের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলে। উত্তেজিত জনতা পলাশকে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রফিকুল ও পলাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় বাস-সিএনজি দ্বন্দ্বে আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কা: মুখোমুখি মালিক ও শ্রমিক সংগঠন

জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬