ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আসন্ন নির্বাচন: কুড়িগ্রামে মডেল নির্বাচন আয়োজনের অঙ্গীকার জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে একটি মডেল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের এক সংবাদ সম্মেলনে দলটির প্রার্থীরা এই প্রত্যাশার কথা জানান।

কুড়িগ্রাম পৌর টাউন হল সুপার মার্কেটের গ্রান্ড অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সভাপতি আজিজুর রহমান স্বপন। এতে বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, “আগামী পরশুদিন থেকে নির্বাচনের মূল যুদ্ধ শুরু হবে। আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে সম্পন্ন করতে চাই এবং সবার প্রতি ইতিবাচক ধারণা পোষণ করতে চাই। আমাদের সকল কার্যক্রম ইতিবাচক হবে। নির্বাচনের নীতিমালাগুলো আমরা যথাযথভাবে অনুসরণ করব। যেকোনো ধরনের নেতিবাচকতা পরিহার করে আমরা ইতিবাচক প্রতিযোগিতায় অংশ নিতে চাই এবং শান্তিপূর্ণ ও সুন্দরভাবে কুড়িগ্রামে বাংলাদেশের অন্যতম একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালেহী জানান, জামায়াত ক্ষমতায় এলে কীভাবে সরকার পরিচালনা করবে, বাজেট কেমন হবে, দুর্নীতি কিভাবে কমানো হবে এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা কেমন হবে— এসব বিষয়ে জামায়াতের সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে উপস্থাপন করা হচ্ছে।

জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন তার বক্তব্যে বিএনপি সহ অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকে স্বাগত জানান। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত ও শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, এখন সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

আসন্ন নির্বাচন: কুড়িগ্রামে মডেল নির্বাচন আয়োজনের অঙ্গীকার জামায়াতের

আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬