নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ তার কূটনৈতিক কৌশল পরিবর্তন করছেন। ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে তিনি এবার কাঠমান্ডুতে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক এড়িয়ে চলার পুরনো রীতি ভেঙে দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলাদাভাবে বসতে যাচ্ছেন।
নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিংয়ের সঙ্গে বালেন শাহর বৈঠক হতে পারে। দুই প্রতিবেশীকে সমান গুরুত্ব দেওয়ার বার্তা দিতে একই দিনে এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
জেন-জি আন্দোলনের পর ক্ষমতায় আসা বালেন শাহ এর আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যৌথভাবে দেখা করতেন এবং একক বৈঠকের প্রথা এড়িয়ে চলতেন। এমনকি অতীতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা বিশেষ দূতের সাক্ষাতের অনুরোধও তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
তবে সম্প্রতি ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনার পর তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গেও এককভাবে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র মতে, নেপালের পররাষ্ট্রনীতিতে ভারত ও চীনের বিশেষ গুরুত্ব বিবেচনা করেই এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















