ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, শিগগিরই ফেরার ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি নিজেই জানিয়েছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ সেবন করে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাময়িক বিশ্রামের জন্য মঞ্চ ছাড়লেও, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তিনি পুনরায় প্রতিবাদ মঞ্চে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন।

অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় তিনি পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে, পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার সময় বিক্ষোভকারীরা তাদের ওপর পাথর ও বোতল নিক্ষেপ করেছিল।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে একটি দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর এবং এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তার এই সিদ্ধান্তকে ক্ষমতাসীন এনডিএ ও বিজেপির শীর্ষ নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় বাস-সিএনজি দ্বন্দ্বে আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কা: মুখোমুখি মালিক ও শ্রমিক সংগঠন

প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, শিগগিরই ফেরার ঘোষণা

আপডেট সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬