ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বিতর্কিত বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির অভিযোগে জিডি দায়ের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বিতর্কিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় এই জিডি করেন তার শ্যালক আবু বক্কর। জিডিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসা কয়েকটি হুমকির লিংক সংযুক্ত করা হয়েছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আবু বক্কর এই জিডি করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করে জানান, জিডির বিষয়টি অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি পেলে এ বিষয়ে তদন্ত শুরু হবে।

সম্প্রতি মুফতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্য করেন, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে পরে আমির হামজা ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি দাবি করেন যে, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের দেওয়া।

আমির হামজার ওই মন্তব্যের জেরে কুষ্টিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন, ঝাড়ু মিছিল এবং আদালতে মামলা দায়ের করেন।

এসব ঘটনার পর গত রোববার মুফতি আমির হামজা নিজেও ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন যে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে, দলীয় প্রার্থীর ওপর আসা হুমকির প্রতিবাদে গত সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখা। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মারা যান জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির অভিযোগে জিডি দায়ের

আপডেট সময় : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬