ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিলেটে সাবেক এপিপি ও আওয়ামী লীগ নেতা নুরে আলম সিরাজী গ্রেপ্তার: একাধিক মামলায় পরোয়ানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিলেটে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, সিলেট জজ কোর্টের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জালালাবাদ থানা এলাকার তেমুখী থেকে তাকে আটক করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট নুরে আলম সিরাজীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এবং সিলেটের জালালাবাদ থানায় দুটি পৃথক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে আটক করা হয়েছে। তিনি সিলেট জজ কোর্ট থেকে নিজ বাড়িতে ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়েন। তার বাড়ি জালালাবাদ থানার সোনাতলা এলাকায়।

অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে সিলেট জেলা জজ কোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন। তবে ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আটক নুরে আলম সিরাজীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা নির্বাচনের পর থেকে তিনি নিয়মিতভাবে আইন পেশায় যুক্ত ছিলেন। পরিবারের দাবি, যাত্রাবাড়ী থানার মামলার বিষয়ে তারা অবগত নন। এছাড়া সিলেটের একটি মামলায় বাদী আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন যে, ওই ঘটনার সঙ্গে নুরে আলম সিরাজীর কোনো সংশ্লিষ্টতা নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

সিলেটে সাবেক এপিপি ও আওয়ামী লীগ নেতা নুরে আলম সিরাজী গ্রেপ্তার: একাধিক মামলায় পরোয়ানা

আপডেট সময় : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬