ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক গফরগাঁও গড়তে চায় বিএনপি প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ, সমৃদ্ধ ও আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। মঙ্গলবার বিকেলে উপজেলার কান্দিপাড়া বাজারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন।

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দলমত নির্বিশেষে গফরগাঁও ও পাগলা সকলের জন্য একটি নিরাপদ স্থান হবে। তিনি বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার।” সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তিনি গফরগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্য দেশজুড়ে তুলে ধরতে চান।

ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য সচিব মো. রুকনুজ্জামান সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল আলম খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. ফজলুল হক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক চেয়ারম্যান, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, একে এম আনসারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক গফরগাঁও গড়তে চায় বিএনপি প্রার্থী

আপডেট সময় : ০৯:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬