ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ, দ্রুত নির্বাচনের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাকসু) ছাত্রসংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে এই নির্বাচন আয়োজনের দাবিতে গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবির টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে টঙ্গীর এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শাকসু নির্বাচন স্থগিত কেন? জবাব চাই, দিতে হবে’ এবং ‘লন্ডন না শাকসু, শাকসু শাকসু’ ইত্যাদি স্লোগান দেন। তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বক্তব্য দেন। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। অথচ আজ ছাত্রদল সেই নির্বাচন বাধাগ্রস্ত করছে। তারা হারার ভয়ে নির্বাচনে আসতে চায় না। অতীতে যতগুলো ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতেই তারা পরাজিত হয়েছিল। সেই ভীতি থেকেই শাকসু নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।’

সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত শাখা শিবিরের অফিস সম্পাদক মইনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ, দ্রুত নির্বাচনের দাবি

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬