ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামালপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের দুই প্রার্থীকে শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামালপুরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার (২০ জানুয়ারি) পৃথক দুটি কমিটি এই নোটিশ জারি করে সংশ্লিষ্ট প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে নির্দিষ্ট সময়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে।

জানা গেছে, জামালপুর-২ (ইসলামপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ছামিউল হক ফারুকী গত সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনি ইউনিয়নের ডিগ্রিরচর বাজারে সরাসরি মিছিল, জনসমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার নূরুল ইসলাম নবাব নামের এক ব্যক্তি প্রচারণার ভিডিওসহ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর-২ এর কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো. আহমাদুল কবির সাকিল জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদারের পক্ষে তার সহোদর ভাই নাদিম তালুকদার গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার চালান বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে গত ১৮ জানুয়ারি (রোববার) মুহাম্মদ মনির উদ্দিন নামের এক ব্যক্তি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে ভিডিওসহ একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার ও তার ভাই নাদিম তালুকদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর-৪ এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মোহাম্মদ আবু ছালেক। তাদের উভয়কে আগামী ২৫ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে একই বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

জামালপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের দুই প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৭:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬