ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পলাশবাড়ীতে সম্পত্তি হাতিয়ে নিয়ে মা-বাবাকে নির্যাতন: পুলিশের হাতে ছেলে গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত হাসানুর রহমান হাসুকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝালিঙ্গী গ্রামের ৭২ বছর বয়সী বৃদ্ধ মো. মাহাবুব ইসলাম ও তার স্ত্রী তাদের একমাত্র পুত্র হাসানুর রহমান ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করে আসছিলেন। সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সরল বিশ্বাসে নিজেদের বসতবাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি পুত্রের নামে লিখে দেন এই বৃদ্ধ দম্পতি।

তবে অভিযোগ উঠেছে, সম্পত্তির মালিকানা পাওয়ার পর থেকেই হাসানুর ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা মিলে বৃদ্ধ পিতা-মাতার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন। এমনকি একপর্যায়ে তাদের নিজ বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টাও চালানো হয়। এ ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী বাবা মো. মাহাবুব ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, বাবার দায়ের করা মামলায় প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার অভিযান চালিয়ে অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মামলার অপর আসামি পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ, রদ্রির জাদুতে স্পেনের বিশ্বজয়

পলাশবাড়ীতে সম্পত্তি হাতিয়ে নিয়ে মা-বাবাকে নির্যাতন: পুলিশের হাতে ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬