ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কলকাতায় ‘ককরোচ জনতা পার্টির’ কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন, পুলিশের নীরবতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে, যা এখন ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি মিছিলের আয়োজন করতে চাইছে সিজেপি।

জানা গেছে, আগামী শুক্রবার কর্মসূচি পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল করা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ ও ২১ জুলাই দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ককরোচ জনতা পার্টির সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বরাবর ইমেইল পাঠিয়ে মিছিলের অনুমতি চেয়েছেন।

ইমেইলে উল্লেখ করা হয়েছে, সিজেপি শুক্রবার বিকেল ৪টার সময় কলেজ স্কয়ার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল করতে আগ্রহী। লালবাজারকে পাঠানো ওই ইমেইলে প্রায় দেড় হাজার মানুষের সমাবেশ করার কথা জানানো হয়েছে। কলকাতা পুলিশ ইমেইল পাওয়ার বিষয়টি স্বীকার করলেও, এখনো মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ টি জীবিত কচ্ছপ, আটক এক

কলকাতায় ‘ককরোচ জনতা পার্টির’ কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন, পুলিশের নীরবতা

আপডেট সময় : ০৫:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬