ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামায়াত নেতার প্রচারে অংশ নেওয়ায় পদ হারালেন বিএনপি নেতা: আবেগঘন স্ট্যাটাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতা এস এম জাকারিয়া দাবি করেছেন, আপন বড় ভাই জামায়াত নেতা ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম ছোলাইমানের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনের ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসে তার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

এস এম জাকারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ছাত্রদল, যুবদল এবং পরবর্তীতে চাঁদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। তার দাবি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি জানান, ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করেননি। বরং ১৯৮৩ ও ২০১৮ সালে কারাবরণ, একাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়া এবং বিভিন্ন হয়রানি সহ্য করেও তিনি বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি। পদ হারানোর চেয়ে তার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আনুগত্য যেন মুহূর্তেই অস্বীকার করা হয়েছে—এই অনুভূতিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসে এস এম জাকারিয়া আরও বলেন, বিএনপি লাখো ত্যাগী নেতাকর্মীর রক্ত, ঘাম ও ভালোবাসায় গড়ে ওঠা একটি পরিবার। তাই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একজন কর্মীর পুরো রাজনৈতিক জীবন বিবেচনা করে মূল্যায়নের আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন যে কারো বিরুদ্ধে তার ব্যক্তিগত বিদ্বেষ নেই এবং তিনি এখনও বিএনপির আদর্শে বিশ্বাসী।

এ বিষয়ে স্থানীয় চাঁদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জানান, এস এম জাকারিয়া দলের একজন নিবেদিত সৈনিক। তবে তার আপন বড় ভাই জামায়াত ইসলামীর সঙ্গে জড়িত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। বিএনপির একজন ত্যাগী নেতা হয়ে এই মুহূর্তে দলের বিরুদ্ধে গিয়ে জামায়াত নেতার প্রচারে অংশ নেওয়া দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত, স্পিকার-ইসিকে চিঠি

জামায়াত নেতার প্রচারে অংশ নেওয়ায় পদ হারালেন বিএনপি নেতা: আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় : ০৫:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬