কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিতব্য বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জনসভার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ-পরিস্থিতি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার সকালে শহরের কমলপুরস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২২ জানুয়ারি ভৈরব স্টেডিয়ামে আয়োজিত এই জনসভায় তারেক রহমানের আগমন উপলক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সভায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম জনসমাগম, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এবং গণমাধ্যমকর্মীদের নির্বিঘ্ন কাজের পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নূরুজ্জামান, ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন এবং সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























