ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দ্বারপ্রান্তে: দুই বিষয়ে ৮০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অবশেষে পাঠদান কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৮০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, অত্যাধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাবসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ প্রস্তুত।

শহরের বাইপাস সড়কের বরুণকান্দি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক হাছানাত আলী বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রুত শ্রেণিকক্ষে পাঠদান শুরু করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইউজিসি থেকে দুটি বিষয়ে পাঠদান কার্যক্রমের অনুমোদন পাওয়া গেছে।

তিনি আরও জানান, হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী প্রথম ব্যাচে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক শ্রেণিকক্ষ, আধুনিক সুবিধা সমৃদ্ধ কম্পিউটার ল্যাব এবং পরিচ্ছন্ন ও রুচিশীল পরিবেশে শিক্ষা গ্রহণের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, শিক্ষকদের জন্য পাঠ পঠন ও গবেষণা কার্যক্রম পরিচালনার সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক হাছানাত আলী আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শীঘ্রই মেধাবী ও পঠন পাঠনে পারদর্শী শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে, যা আগামী দিনে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি ব্যতিক্রমী ও আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কে উপাচার্য বলেন, গুচ্ছ অধিভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছের সর্বশেষ পরীক্ষা ১০ এপ্রিল শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, জুনের শুরুতে অথবা জুলাইয়ের আগেই আনন্দঘন পরিবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ’ নামে এই প্রতিষ্ঠানটি অনুমোদন লাভ করে। পরবর্তীতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এর নাম সংশোধন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়। অনুমোদনের প্রায় তিন বছর পর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা এই অঞ্চলের উচ্চশিক্ষা প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ, রদ্রির জাদুতে স্পেনের বিশ্বজয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দ্বারপ্রান্তে: দুই বিষয়ে ৮০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন

আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬