ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দেবিদ্বারে বিউটি পার্লার থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে একটি বিউটি পার্লার থেকে নাদিয়া আক্তার নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গেট সংলগ্ন ‘ওমেন্স পারসোনা পার্লার’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া আক্তার উপজেলার ধলাহাস গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ওই পার্লারে বিউটিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পার্লারের ভেতরে নাদিয়ার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, মেয়েটি কিছুটা জেদি প্রকৃতির ছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এই ঘটনায় দেবিদ্বার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ, রদ্রির জাদুতে স্পেনের বিশ্বজয়

দেবিদ্বারে বিউটি পার্লার থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬