কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার নির্ধারিত সব তাফসীর মাহফিলের সিডিউল স্থগিত ঘোষণা করেছেন। ‘নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি’কে কারণ হিসেবে উল্লেখ করে সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মুফতি আমির হামজা তার পোস্টে দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, “আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি।” তিনি এই কঠিন সিদ্ধান্তের জন্য পূর্বনির্ধারিত মাহফিলের আয়োজক কমিটিগুলোর কাছে ক্ষমা চেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
এই আকস্মিক স্থগিতাদেশের ফলে তার আসন্ন মাহফিলগুলো আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে সিডিউল ঘোষণা করা হবে কিনা, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
রিপোর্টারের নাম 























