ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া জামায়াত আমির আবুল হাশেমের ইন্তেকাল, শোক প্রকাশ শফিকুর রহমানের

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইন্তেকাল করেছেন। সোমবার বিকেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ৫৮ বছর বয়সে মাওলানা আবুল হাশেম শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া হাউজিং ডি ব্লক, চান্দাগাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টার দিকে জেলার মিরপুর ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে ওয়াপদা কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

কুষ্টিয়া জামায়াত আমির আবুল হাশেমের ইন্তেকাল, শোক প্রকাশ শফিকুর রহমানের

আপডেট সময় : ১১:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬