ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমান ও ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। বৈঠকে নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬