ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ: নওগাঁ-৪ আসনের বিএনপি প্রার্থীকে দ্বিতীয়বার শোকজ

নওগাঁ-৪ (মান্দা) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার রোববার (১৮ জানুয়ারি) বিকেলে এই নোটিশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, ডা. ইকরামুল বারী টিপু তার ব্যক্তিগত গাড়িতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত পতাকা ব্যবহার করে প্রচারকাজে অংশ নিচ্ছেন। এছাড়া নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও দোকানে প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত ২০২৬ সালের ক্যালেন্ডার টাঙানো হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী এসব কর্মকাণ্ড স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য।

এই বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট বিচারিক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থী চাইলে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে এই জবাব দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, এর আগেও নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে গত ৭ জানুয়ারি ডা. ইকরামুল বারীকে প্রথমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে শুনানির মাধ্যমে সেই অভিযোগের নিষ্পত্তি করা হলেও এবার পুনরায় আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে দ্বিতীয় দফায় তলব করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ: নওগাঁ-৪ আসনের বিএনপি প্রার্থীকে দ্বিতীয়বার শোকজ

আপডেট সময় : ১০:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬